সেকশন ১ – সাধারন কন্ডিশন
প্রোডাক্ট প্রাইস এবং প্রোডাক্ট স্টক
যেকোন প্রোডাক্ট এর প্রাইস এবং প্রোডাক্ট টি এভেইলেবল আছে কি না সেটা পুরোপুরি নির্ভর করে প্রোডাক্ট এর স্টক এর ওপর। যদি কোন প্রোডাক্ট বা সার্ভিস এভেইলেবল না থাকে তাহলে WebBazarBD.com যত দ্রুত সম্ভব আপনাকে জানাবে এবং সিমিলার বা অলটারনেটিভ প্রোডাক্ট সাজেস্ট করবে অথবা এডভান্স পেমেন্ট করা থাকলে সেটা রিফান্ড পলিসি অনুযায়ী রিফান্ড করবে। আমাদের রিফান্ড পলিসি সম্পর্কে বিস্তারিত জানতে রিফান্ড পলিসি সেকশন দেখে নিতে পারেন।
আমাদের ওয়েবসাইট WebBazarBD.com.com ভিজিট করার মাধ্যমে বা ওয়েবসাইট থেকে কিছু ক্রয় করার মাধ্যমে আপনি সম্মতি দিচ্ছেন যে ব্যাবসার ধরন, প্রাকৃতিক অবস্থা কিংবা বৈশ্বিক অবস্থার, ইনকামিং স্টক বা সোল্ড আউট হবার কারনে অর্ডার প্লেস করার পরও প্রোডাক্ট স্টক না থাকার কারনে কাস্টমারকে সিমিলার কিংবা অল্টারনেটিভ প্রোডাক্ট সাজেস্ট করা হতে পারে অথবা পুরো অর্ডারটিই ক্যান্সেল করা হতে পারে।
আমাদের সাইটের যেকোন প্রোডাক্ট এর প্রাইস কোন প্রকার নোটিফিকেশন ছাড়াই বা বার্তা ছাড়াই পরিবর্তন হতে পারে। আমরা সর্বাত্মক চেষ্টা করি আমাদের সাইটের প্রাইস গুলো সঠিক রাখতে, কিন্তু সময়ের সাথে সাথে দাম পরিবর্তন হতে পারে। এক্ষেত্রে অর্ডার ডেলিভারিতে পাঠানোর আগেই আপনাকে জানানো হবে এবং আপনি চাইলে অর্ডারটা নিতে পারেন কিংবা ক্যান্সেল ও করতে পারেন। WebBazarBD.com যেকোন সময় যেকোন সার্ভিস বা অফার বা ডেলিভারি বন্ধ করা, পরিবর্তন কিংবা পরিবর্ধন করার অধিকার রাখে। WebBazarBD.com আপনি বা অন্য কারো কাছে এসব পরিবর্তনের জন্য দায়বদ্ধ থাকবেনা।
সেকশন ২ – প্রোডাক্টস
আমাদের সকল প্রোডাক্ট WebBazarBD.com এর মাধ্যমে অনলাইনে এভেইলেবল রয়েছে। প্রোডাক্ট গুলোর পরিমান সীমিত সংখ্যক ও হতে পারে, তাই রিটার্ন এবং এক্সচেঞ্জ সুবিধা কেবল আমাদের Return Policy অনুযায়ী প্রসেস করা হবে।
WebBazarBD.com সর্বাত্মক চেষ্টা করে সাইটের সকল প্রোডাক্ট এর কালার, সাইজ বা অন্য কোন ভেরিয়েশন থাকলে তা সঠিকভাবে ওয়েবসাইটে দেখানোর জন্য কিংবা বর্ণনা করার জন্য এবং সিলেকশনের অপশন দেয়ার। তারপর ও ইউজারের ডিভাইস সেটিংস, ডিভাইস মডেল, ওএস রিজিয়ন কিংবা কালার ক্যালিব্রেশন এর জন্য প্রোডাক্ট এর কালার কিংবা সাইজ ভিন্ন দেখা যেতে পারে। তাই WebBazarBD.com নিশ্চয়তা দিতে পারেনা যে প্রোডাক্ট বাস্তবে দেখতে হুবহু সাইটে দেখানো প্রোডাক্ট এর ছবির মত হবে। যদি কোন প্রোডাক্ট ওয়েবসাইটের বর্ননার সাথে না মিলে, এক্ষেত্রে আপনি চাইলে প্রোডাক্ট টি অব্যাবহৃত অবস্থায় আমাদের Return and Replacement Policy অনুযায়ী রিটার্ন করতে পারেন। তাছাড়া, যেকোন প্রোডাক্ট এর স্টক কে সীমিত করার, নোটিফিকেশন ছাড়াই প্রাইস কিংবা বর্ণনা পরিবর্তন করার অধিকার আমরা সংরক্ষন করি।
সেকশন ৩ – বিলিং এবং একাউন্ট ইনফরমেশন সঠিক দেয়া
আমাদের কাছে প্লেস করা আপনার যেকোন অর্ডার আমরা প্রত্যাখ্যান করা, যেকোন অর্ডার, প্রি-অর্ডার এ প্রোডাক্ট সংখ্যা সীমিত বা ক্যান্সেল করার অধিকার রাখি। এই বাধ্যবাধকতাটি সেইম একাউন্ট, সেইম বিলিং এড্রেস, সেইম পেমেন্ট একাউন্ট, এবং/অথবা সেইম শিপিং এড্রেস হলেও কার্যকর হতে পারে। যেকোন অর্ডার ক্যান্সেল, প্রোডাক্ট পরিমান সীমিতকরণ, প্রোডাক্ট পরিমান ক্যান্সেল করার ক্ষেত্রে আমরা প্লেস করা অর্ডার ইনফরমেশনে থাকা কন্টাক্ট নাম্বার অথবা মেইল এড্রেস এর মাধ্যমে কাস্টমারের সাথে যোগাযোগ করার সর্বাত্মক চেষ্টা করবো। কোন স্পেশাল অফারের ক্ষেত্রে, আমাদের জাজমেন্টের মাধ্যমে আমরা যদি মনে করি যে, কোন ডিলার, ডিস্ট্রিবিউটর বা রিসেলার অর্ডার করেছেন, সেই অর্ডার ক্যান্সেল করার ও অধিকার রাখি আমরা।
একজন ওয়েবসাইট ইউজার কিংবা ক্রেতা হিসেবে আমাদের কাছ থেকে প্রতিটা অর্ডারে আপনি আপনার সম্পূর্ন সঠিক একাউন্ট ইনফরমেশন আমাদেরকে প্রদান করতে সম্মতি প্রকাশ করছেন। এছাড়া ও ক্রেতা হিসেবে প্রতিনিয়ত আপনি আপনার একাউন্ট ইনফরমেশন, মেইল এড্রেস, কন্টাক্ট নাম্বার এবং পেমেন্ট একাউন্ট ডিটেইলস আপডেট করতে সম্মতি প্রকাশ করছেন, যাতে করে আমরা আপনার ট্রাঞ্জেকশন সম্পন্ন করতে পারি এবং প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করে দ্রুত প্রোডাক্ট বা সেবা প্রদান করতে পারি।
একটা ফোন নাম্বার বা মেইল এড্রেস অথবা একাউন্ট ইনফরমেশন দিয়ে কাস্টমার একাধিক একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেনা। যদি কোনভাবে করতে সক্ষমও হন, আমাদের অফার, ডিস্কাউন্ট, ডিলস, কুপন কিংবা আকস্মিক অফার একের অধিক নিতে পারবেন না এবং সাবমিট করা অর্ডার ক্যান্সেল হতে পারে।
সেকশন ৪ – ডিসকাউন্ট
কুপন কোড, প্রমো কোড, ডিস্কাউন্ট অফার, বা সাইনআপ অফার মুলত প্রোডাক্ট এর সাধারন প্রাইস কে কমিয়ে দেয়। ডিসকাউন্ট কুপন, গিফট কার্ড এর অর্ডার সাকসেস হবার পর সেটা আর রিফান্ড, রিটার্ন অথবা এক্সেঞ্জ হবেনা। এই পলিসি অনুযায়ী সেইম ফোন নাম্বার বা মেইল এড্রেস দিয়ে ক্রিয়েট করা কোন কাস্টমার একের অধিকবার ডিস্কাউন্ট বা অফার নিতে পারবেন না। প্রমোশনাল এসএমএস কিংবা অফারের ব্যানারের কন্টেন্টে শুধুমাত্র অফারের মেইন কন্টেন্ট লিখা থাকবে, বিস্তারিত টার্মস এবং কন্ডিশুন গুলো ওয়েবসাইটে উল্লেখ থাকে, তাই অফার নেয়ার আগে টার্মস গুলো দেখ নেয়ার সুযোগ রয়েছে। WebBazarBD.com কোন প্রকার পূর্ব অবগতি ছাড়াই যেকোন অফার যেকোন সময় সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন বা বাতিল করার অধিকার রাখে।
সেকশন ৫ – থার্ড পার্টি লিংক
বেস্ট কাস্টমার সার্ভিস দেয়ার জন্য কিছু কিছু সার্ভিস আছে যেগুলো আমরা প্রোভাইড করলেও কিছু ক্ষেত্রে থার্ড পার্টি সার্ভিস এর সেবা থাকতে পারে। যেসব ক্ষেত্রে আমরা থার্ড পার্টি প্রোভাইডরের লিংক প্রোভাইড করি, সেসব ক্ষেত্রে লিংক প্রবেশের মাধ্যমের আপনি থার্ড পার্টি ওয়েবসাইটে যাবেন, যাদের সাথে আমরা এফিলিয়েটেড না। এসব থার্ডপার্টি ওয়েবসাইট লিংক ব্যাবহার করে সার্ভিস ব্যাবহার গ্রহন করলে, সেক্ষেত্রে কোন সমস্যা হলে সেই দায়ভার WebBazarBD.com না।
থার্ড পার্টি এই ওয়েবসাইট গুলো থেকে কোন ড্যামেজ প্রোডাক্ট, সার্ভিস, রিসোর্স, কন্টেন্ট কিংবা ট্রাঞ্জেকশন এর মাধ্যমে ক্ষতিগ্রস্থ হলে সেই দায়ভার WebBazarBD.com নিবেনা। থার্ডপার্টি থেকে কোন প্রোডাক্ট নেয়ার আগে কিংবা ট্রানজেকশন করার আগে তাদের পলিসি সম্পর্কে বিস্তারিত জেনে নেয়ার পরামর্শ থাকল। থার্ডপার্টি থেকে নেয়া যেকোন প্রোডাক্ট রিলেটেড কমপ্লেইন, ক্লেইম, কিংবা প্রশ্ন থার্ডপার্টিদের কে করতে হবে।
সেকশন ৬ – ভুল ইনফরমেশন এবং ত্রুটি
অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের ওয়েবসাইটে এমন কিছু প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে ভুল তথ্য থাকতে পারে। যেমন, টাইপিং ভুল, ভুল ইনফরমেশন অথবা ত্রুটি, যা যেকোন প্রোডাক্ট এর বিস্তারিত, মূল্য, প্রমোশন, অফার বা প্রোডাক্ট ডেলিভারি চার্জ কিংবা প্রোডাক্ট স্টক সম্পর্কে হতে পারে। তাই পূর্ব ঘোষনা ছাড়াই এধরনের ভুল ইনফরেশন কারেক্ট করার বা প্রয়োজনে পরিবর্তন করার অধিকার আমাদের রয়েছে। ভুলে কোন প্রোডাক্ট এর দাম অস্বাভাবিকভাবে কমে গেলে এবং সেই প্রোডাক্ট এর অর্ডার করলেও সেই অর্ডার ক্যান্সেল করা হতে পারে। যেমন ১২০০ টাকার প্রোডাক্টের প্রাইস যদি ভুলে ১২.০০ হয়ে যায় এমন ক্ষেত্রে পেমেন্ট করা অর্ডারও ক্যান্সেল করে রিফান্ড করা হতে পারে।
সেকশন ৭ – অর্ডার ক্যান্সেল
WebBazarBD.com সব সময়ই অরিজিনাল এবং অথেনটিক প্রোডাক্ট বিক্রয় করে। তাই, যেকোন প্রোডাক্ট অথরাইজড ভেন্ডর থেকে রিসিভ করে ডেলিভারির আগে কোয়ালিটি চেক করা হয়। তাই, কোন প্রোডাক্ট এর কোয়ালিটি চেক করার পর প্রোডাক্ট এ কোন সমস্যা থাকলে বিডিশপ সেই অর্ডার ক্যান্সেল করার অধিকার রাখে। কারন, আমরা চেষ্টা করছি আমাদের গ্রাহকদেরকে বেস্ট শপিং এক্সপেরিয়েন্স প্রদান করার। এছাড়া ও কোন প্রোডাক্ট স্টক না থাকলে কিংবা স্টক আউট হয়ে গেলেও WebBazarBD.com সেই অর্ডার টি ক্যান্সেল করার অধিকার রাখে। কারন, কিছু কিছু কারনে প্রোডাক্ট স্টক আগে থেকে বোঝা যায়না। যেমন, অপ্রত্যাশিত ইনভেন্টরি সমস্যা, ওয়েবসাইট ম্যানেজমেন্ট সমস্যা, ভেন্ডর স্টক আপডেট সমস্যা বা অপ্রত্যাশিত অন্য কোন সমস্যা বা হঠাত কোন প্রোডাক্ট এর চাহিদা বেড়ে গিয়ে স্টক আউট হয়ে গেলে এবং কোন অতিরিক্ত অর্ডার থাকলে তা ক্যান্সেল এবং রিফান্ড করা হতে পারে।
সেকশন ৮ - ডিজিটাল প্রোডাক্ট বা সার্ভিস সম্পূর্কে:
WebBazarBD.com সব সময়ই অরিজিনাল এবং অথেনটিক প্রোডাক্ট বিক্রয় করে তাছাড়া নিজস্ব ডেপলোপার দিয়েই ওয়েব বাজার বিডির সকল পণ্য তৈরি : লাইন্সেস এর ক্ষেত্রে অবশ্যই সফ্টওয়্যার এবং থিম লাইসেন্স - ওয়েব বাজার বিডি থেকে প্রতিটি সফ্টওয়্যার এবং থিম এনক্রিপ্ট করা কোড রয়েছে। সফটওয়্যার কেনার পর ডাটাবেসের নাম পরিবর্তন করা যাবে না। সফটওয়্যার নেওয়ার পর, মনে করলেন যে আমি এখন পিতার নামের জায়গাটা বাদ দিবো, আর সে জায়গায় একটা নতুন তথ্য দিবো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সামন্য ফি দিয়ে করতে হবে। সেটা সময় দিতে হবে। কাজ অনুপাতে নিম্নে আপনার ফি ৫০০/- সফটওয্যার অর্ডার করার পর আপনার প্রতিষ্ঠানের সকল তথ্য দিয়ে তৈরি প্রসেস হওয়ার পর বা ডেলিভেরি হওয়ার পর ফেরত দিতে চাইলে সেটা গ্রহন করা হবে না। এটা একটা ডিজিটাল প্রোডাক্ট যেটা কপি করা যায় সেজন্য এটা ফেরত হয় না। তবে যদি আমাদের ওয়েব সাইটে লেখা আছে একটা কিন্তু আপনি সেগুলো সার্ভিস পান নাই। এজন্য অবশ্যই আমরা ওয়েব বাজার বিডি সেই সার্ভিসটি দিতে বাধ্য থাকিব।
সেকশন ৯ - এসএমএস:
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের সফটওয়্যারে যে তৃতীয় বা থার্টপাটি এস.এম.এস কোম্পনীর সাথে চুক্তি ঐ কোম্পানী btrc license কৃত তাই দেখা গেল কোন কারণ কোম্পানী সার্ভিস বন্ধ হলে সেটি এস.এম.এস কোম্পানী দ্বায়ী থাকবে। এক্ষেত্রে যতদিন এস.এম.এস কোম্পানী চালু বা স্বচল হবে না ততদিন আপনাদের অপেক্ষা করতে হবে। তবে বেশি দেরি হলে দেখা যাবে যে আমরা নতুন একটি এস.এম.এস কোম্পানীর সাথে চুক্তিবন্ধ হবো তখন সার্ভিস আবার চালু হবে। অনথ্যায় এস.এম.এস বন্ধ থাকবে। এস.এম.এস এর জন্য আপনাকে সব নিম্নে রিচার্জ করতে হবে বিকাসে ১০০০/- টাকা এর কম হবে না। অবশ্যই বিকাস সার্ভিস চার্জ যুক্ত করতে হবে। আমাদের পেমেট লিংক ওয়েব সাইটে আছে সেখান থেকে ইউজার আইডি রেফান্সে দিয়ে টাকা রিচার্জ করুন। ধন্যবাদ
সেকশন ১০ - এসএমএস:
এসএমএস কনফিগারেশন করার জন্য ১/৯/২০২৫ থেকে মাসংকিংক/ নন মাসকিংক রেজিষ্ট্রেশন এর জন্য ফি নাই। *** নন মাসকিংক প্রতি এস.এম.এস পাঠালে খরচ হবে ৪০ পয়সা করে , *** মাসকিংক প্রতি এস.এম.এস পাঠালে খরচ হবে ৬০ পয়সা করেআর এপিআই বাধ্যতা মুলক ওয়েব বাজার বিডি থেকে নিতে হবে। না হলে sms পাঠাতে পারবেন না। বর্তমান বাজার অনুয়ায়ী আপডেট প্রাইজ থাকবে ২০২৫ থেকে এই রেট কার্যকর আপনার স্মার্ট জাতীয় পরিচয় পত্র কালার কপি দিতে হবে। সময় লাগবে ১ থেকে ২দিন (অফ ডে বাদে) । ভবিষৎতে বাজার অনুপাতে প্রতিবছর রেট বৃদ্ধি করলে ওয়েব বাজার বিডি দায়ী থাকবে না। প্রতিষ্ঠান কর্তৃপক্ষে বিষয়টি মেনে নিতে হবে।
সেকশন ১১ - পেমেট গেটওয়ের
জন্য ১/৯/২০২৫ থেকে কনফিগারেশন করতে ফ্রিতে করা হয় । ২০২৬ থেকে এখন ফ্রিতে আর করা হয় না। এটি নিচে ২৫নং সেকশনে উল্লেখ করা হয়েছে।
সেকশন ১২ - ওয়েব সাইট লগিন
আপনার সফটওয়্যার নেওয়ার পর যদি ডিফল্ট ইউজার ও পাসওয়্যার পরিবর্তন করুন এতে হ্যাকার সুযোগ দিতে পারে কোন তথ্য ডিলেট করতে পারে এজন্য ওয়েব বাজার বিডি দায়ী থাকবে না। সময় সময় মনে রাখতে হবে আপনার সফটওয়্যার আপনার ডোমিন হোষ্টিং নিজ দায়িত্বে রাখতে হবে যেমন ব্যাকাপ করা এটা যদি সফটওয্যার নিবেন অবশ্যই তাকেই রাখতে হবে নিয়মিত সাথে ইউজার ও পাসওয়ার্ড ।
সেকশন ১৩ – নিষিদ্ধ ব্যবহার
যেসব কারনে আমাদের ওয়েবসাইট ব্যাবহারে নিষেধাজ্ঞা রয়েছে, নিম্নে তা বর্ননা করা হলো।
(ক) অনৈতিক কাজে ব্যাবহার করা।
(খ) অনৈতিক কাজে কাউকে প্ররোচিত করার জন্য ব্যাবহার করা।
(গ) যেকোন আন্তর্জাতিক, ফেডারেল, প্রাদেশিক বা জাতীয় প্রবিধান, রুলস, আইন, অথবা স্থানীয় নিয়ম অমান্য করার জন্য ব্যাবহার করা।
(ঘ) আমাদের বা অন্য কারো মেধা শক্তির অধিকার লঙ্ঘন করার জন্য ব্যাবহার করা।
(ঙ) লিঙ্গ, যৌন প্রবণতা, ধর্ম, জাতি, বয়স, জাতীয় উৎপত্তি, বা অক্ষমতার উপর ভিত্তি করে হয়রানি, অপব্যবহার, অপমান, ক্ষতি, বদনাম, অপবাদ, অসম্মান বা ভয় দেখানোর জন্য ব্যাবহার করা।
(চ) ভুল বা মিথ্যে তথ্য সরবরাহের জন্য।
(ছ) ভাইরাস কিংবা মালিশয়াস কোড আপলোড করা যা সাইটের স্বাভাবিক কার্যক্ষমতায় ব্যাঘাত ঘটাবে এবং যার জন্য অন্যরা ক্ষতিগ্রস্ত হবে এমন কাজে ব্যাবহার করা।
(জ) অন্যদের পার্সোনাল ইনফরমেশন বের করার জন্য ব্যাবহার করা।
(ঝ) স্প্যাম, ফিশ, ফার্ম, প্রিটেক্সট, স্পাইডার, ক্রল, বা স্ক্র্যাপ এর মত নিষিদ্ধ কাজে ব্যাবহার করার জন্য।
(ঞ) কোন অশ্লীল বা অনৈতিক উদ্দেশ্যে ব্যাবহার করলে।
(চ) সার্ভিস বা ওয়েবসাইট সংশ্লিষ্ট অথবা ইন্টারনেট সিকিউরিটি বৈশিষ্টে হস্তক্ষেপ করা বা বাধা দেওয়া।
এই নিষিদ্ধ কাজগুলো করার কারনে আমরা আপনার সার্ভিস ইউজেস কিংবা একাউন্ট টার্মিনেট করার অধিকার রাখি।
সেকশন ১৪ – ডিজিটাল প্রোডাক্ট পেমেট সিস্টেম
ডিজিটাল সার্ভিস নেওয়ার পর - যেমন স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার-ওয়েব সাইট, থিম, অ্যাপ, পিডিএফ, ডাউনলোড প্রোডাক্ট, এসমস্ত সার্ভিস গ্রহন করার পূর্বে ফুল টাকা পরিশোধ করতে হবে। ওয়েব বাজার বিডি সুযোগ-সুবিধা বর্ণনা করা আছে- তাছাড়াও লাইভ ডেমো দেখে প্রোডাক্ট অর্ডার করবেন। তাই প্রোডাক্ট অর্ডার করলে ৫০% টাকা আগে জমা দিতে হবে এবং নেওয়ার সময় ফুল টাকা পরিশোধ করে সার্ভিসটি গ্রহন করতে হবে। যেহেতু এগুলো ডাউনলোড ও কপি করা যায় সেসমস্ত প্রোডাক্ট আগেই বিল পরিশোধ করতে হবে। ধন্যবাদ।
সেকশন ১৫ – স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার ও ওয়েবসাইট লাইন্সেস:
এনক্রিপ্ট, সুরক্ষা এবং লাইসেন্স পিএইচপি। ডোমেন পিএইচপি 7.4 (ea-php74) প্রতি পিএইচপি একটি সংস্করণ থাকতে হবে. ম্যানেজমেন্ট সফটওয়্যার রুট ডোমিন ও সাবডোমিন করা যাবে না, আপনাকে পাবলিক ফোল্ডারে নিতে হবে। পিএইচপি এক্সটেনশন আয়নকিউব লোডার থাকতে হবে। যেমন: ডোমিন /sms ফোল্ডার হতে হবে। এছাড়া সফটওয্যার চলবে না।
সেকশন ১৬ – ডেস্কটপ সফটওয়্যারের ডিভাইস নিবন্ধন (Device Registration)
আমাদের ডেস্কটপ সফটওয়্যার পণ্যের জন্য নতুন **প্যাকেজভিত্তিক লাইসেন্সিং ও ডিভাইস নিবন্ধন (Device Registration)** ব্যবস্থা চালু করা হয়েছে।
এই ব্যবস্থার আওতায় গ্রাহকের নির্বাচিত প্যাকেজ অনুযায়ী সফটওয়্যারের **ফিচার, ব্যবহার সীমা, সেবা এবং লাইসেন্সের শর্তাবলি** ভিন্ন হতে পারে। তাই সফটওয়্যার ক্রয়ের পূর্বে উপলব্ধ সকল প্যাকেজ ভালোভাবে **পর্যালোচনা ও তুলনা** করার জন্য গ্রাহকদের বিশেষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।
ক্রয়ের আগে অনুগ্রহ করে নির্বাচিত প্যাকেজের **অন্তর্ভুক্ত সুবিধাসমূহ, সীমাবদ্ধতা, লাইসেন্সের শর্তাবলি এবং প্রযোজ্য সেবার নিয়মাবলি** ভালোভাবে বুঝে নিন।
একবার কোনো প্যাকেজ নির্বাচন ও সক্রিয় (Activate) করার পর ভবিষ্যতে **প্যাকেজ আপগ্রেড, অতিরিক্ত ফিচার সংযোজন অথবা প্যাকেজ পরিবর্তনের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হতে পারে।**
📌 **আমাদের পরামর্শ:** সফটওয়্যার ক্রয়ের পূর্বে প্যাকেজের সকল বিবরণ ও সুবিধাসমূহ ভালোভাবে পর্যালোচনা করুন এবং প্রয়োজনে **Web Bazar BD**-এর সাথে পরামর্শ করে নিশ্চিত হয়ে নিন যে নির্বাচিত প্যাকেজটি আপনার প্রতিষ্ঠানের প্রয়োজনের সাথে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ।
সেকশন ১৭ – ডিজিটাল হাজিরা ডিভাইস অ্যাটেনডেন্স সিস্টেম (ইনস্টিটিউট প্যাকেজ):
🎯 ম্যানেজমেন্ট সফটওয়্যার কেনার আগে যা অবশ্যই জানা জরুরি!
✅ সফটওয়্যারের মূল্যের পাশাপাশি আপনাকে একটি ডিজিটাল হাজিরা ডিভাইস (ZKTeco ব্র্যান্ডের) আলাদাভাবে কিনতে হবে। ডিভাইস কেনার সময় অবশ্যই ওয়েব বাজার বিডির পরামর্শ করে নিবেন।
📍 এই ডিভাইসটি আপনাকে আপনার নিজ এলাকা বা শহর থেকেই সংগ্রহ করতে হবে এবং এর সম্পূর্ণ মূল্য নিজ দায়িত্বে পরিশোধ করতে হবে।
💻 এই ডিভাইস ব্যবহার করতে হলে একাধিক কম্পিউটার বা ল্যাপটপে নির্দিষ্ট সফটওয়্যার চালাতে হবে। এর জন্য রয়েছে দুটি পেমেন্ট অপশন:
🔹 এককালীন লাইসেন্স ফি: ৫,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত (সফটওয়্যারের ধরন অনুযায়ী)। বেসিক প্যাকেজ
🔹 বাৎসরিক ফি: ১০০০ টাকা থেকে ১২০০ টাকা পর্যন্ত। বেসিক প্যাকেজ
🔄 ভবিষ্যতে যদি আপনি ডিভাইস পরিবর্তন করেন বা নতুন সিরিয়াল নাম্বার দিয়ে ব্যবহার করতে চান, তাহলেও একই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। আপনার ডিভাইস নষ্ঠ হয়ে গেলে পূনরায় ডিভাইস সফটওয়্যার কিনতে হবে। ফ্রিতে কোন সফটওয়্যার দেওয়া হবে না। ডিভাইস সফটওয্যার দেওয়ার পর বা আপনাকে সম্পূর্ণ বুঝে দেওয়ার পর যদি আপনি নিজে বা কোন ডেপলোপার দিয়ে মেকারিজ করার চেষ্টা করেন তাতে যদি সফটওয্যার সমস্যা হয় পূনরায় আপনার কম্পিউটার ব্যাকাপ থেকে সেটা ঠিক করতে হবে আর আমাদের কাছ থেকে নিলে পূর্ণ ফি বা সার্ভিস চার্জ দিতে হবে। প্রয়োজনে আপনার সফটওয়্যার ব্যাকাপ রাখুন নিয়মিত ইমেইলে বা কম্পিউটারে।
📌 তাই সফটওয়্যার কেনার আগে অবশ্যই এই তথ্যগুলো ভালোভাবে জেনে বুঝে সিদ্ধান্ত নিন।
📞 বিস্তারিত জানতে কল করুন: 01717452764
সেকশন ১৮ – আপনি কি কি সার্ভিস নিচ্ছেন তার উপর খসড়া ভাউচার নিন
আপনি ওয়েব বাজার বিডি থেকে কি কি সার্ভিস নিচ্ছেন সেটার জন্য একটা ভাউচার নিন এবং সেটাতে কি কি ফ্রি আছে সেটা উল্লেখ করে নিন। যে সময় আপনি আপনার সার্ভিস নিচ্ছেন সেটার ভার্সন কত সেটা চেক দিন। ভাউচার পিডিএফ সংরক্ষন করুন। পরবর্তীতে কোন ভার্সন বা আপডেট তৈরি হলে আপনি ফ্রিতে পাবেন না। আমাদের যে কোন প্রোডাক্ট আপনি নেওয়ার পর যদি তার কিছুক্ষণ পর আমরা নতুন কিছু আপডেট করি আর সেটা ভিডিও বা আমাদের ডেমো দেখে পচ্ছন্দ হয় সেক্ষেত্রেও আপনাকে যথাযথ মুল্য দিয়ে নিতে হবে। আপনি যে পূর্ণটা ক্রয় করেছেন সেটা এককালীন তাই কোন পণ্য বা ডিজিটাল পণ্য কেনার আগে সব চেক দিয়ে বুঝে নিন- প্রয়োজনে আগে ভিডিও , ডেমো বা গুগল মিটে দেখে যাছাই-বাছাই করে নিন। সময় থাকবে বুঝে নেওয়ার ৭ থেকে ১০ বা সবচ্চ ২০ দিনের মধ্যে । আপনাকে কাজ গুলো ১০০% ভিডিও রেকড করা টিউটোরিয়াল দেখে শিখতে হবে । সমস্যা বা আপনি বুঝতেছেন না সেক্ষেত্রে সরাসরি গুগল মিটে অনলাইনের মাধ্যমে শিখতে হবে এক্ষেত্রে দুই পক্ষের সময় অনুযায়ী। সেটা হতে হবে সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে ৩০ মিনিট আগে যোগাযোগ করুন এর জন্য সাপোর্ট Imo ও টেলিগ্রাম থেকে যোগাযোগ করতে হবে । শুক্রবার বন্ধ। আপনি যে সফটওয়্যার বা ওয়েব সাইট নিচ্ছেন সেটা লাইভ ডেমো ওয়েব বাজার বিডি থেকে দেখুন তারপর নিন। সফটওয়্যার নেওয়ার পর আপনার ইচ্ছামত কোন কিছু বানিয়ে বা চাবেন সেটা হবে না। সমস্ত কথা রেকড করে রাখুন সন্দেহের হলে। সফটওয়্যার নেওয়ার আগে লাইভ ডেমো দেখে তারপর নিন। পরে কোন কিছু নতুন ভাবে তৈরি করে চাইলে সেটা হবে না। এটি একটি রেডিমেড php অ্যাপ্লিকেশন ওয়েববেসইড সফটওয়্যার।
সেকশন ১৯ – ডিলেট
আপনার ইউজার আইডি ও পাসওয়াড সেটা হতে পারে ওয়েব সাইট, ম্যানেজমেন্ট, অ্যাপ বা অন্যান্য সব কিছু বুঝে নেওয়ার পর আপনি হোষ্টিং সকল প্রকার পাসওয়ার্ড পরিবর্তন করুন। আপনি বা কেউ কোন কারনে ডিলেট করলে সেটা ওয়েব বাজার বিডি দ্বায়ী থাকবে না। পূনরায় সেটাআপ ফি দিয়ে আপনাকে সার্ভিস রিষ্টোর করতে হবে। এজন্য প্রতি নিয়ত কাজ করার পর আপনি নিজে নিজে তথ্য ব্যাকাপ রাখুন প্রয়োজনে ওয়েব বাজার বিডির সহযোগীতা নিন কিভাবে করবেন।
সেকশন ২০ – অ্যাপ ক্রয়
ওয়েব বাজার বিডি থেকে যদি আপনারা প্রতিষ্ঠানের জন্য অ্যাপ ক্রয় করেন সেক্ষেত্রে আগে আলাপ আলোচনা করে নিবেন - আমাদের অ্যাপ শুধুমাত্র ওয়েব ভিউ অ্যাপ- আর এটি গুগল প্লে-ষ্টোরে দেওয়া হয় না। বা কোন অ্যাপ স্টোরে দেওয়া হয় না। শুধু যে প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট সফটওয়্যার ও ওয়েব সাইট আমাদের কাছে নেয় যদি আলাদা করে অ্যাপ বানিয়ে নিতে চায় সেক্ষেত্রে নিধারিত ফি দিয়ে আলাপ আলোচনার মাধ্যমে ডেমো দেখানোর পর আমরা অ্যাপটি বানিয়ে দেই। সেটি apk তৈরি করে এবং একটি কন্টোল প্যানেলে কাষ্টমার সি প্যানেলে আপলোড করে দেই । এট শুধু মাত্র নিজস্ব ওয়েব সাইটে ডাউনলোড লিংক থাকে সেখান থেকে ডাউনলোড করে সকল শিক্ষার্থী ও অভিভাবক ব্যবহার করতে পারে।
সেকশন ২১ - সংশোধনকৃত এসএমএস
গ্রাহকদের সর্বোচ্চ সুবিধার কথা চিন্তা করে Web Bazar BD এখন একাধিক নির্ভরযোগ্য কোম্পানির সাথে API ইন্টিগ্রেশন সম্পন্ন করছে।
এর ফলে আপনি পাবেন আরও দ্রুত, নির্ভরযোগ্য এবং স্মুথ SMS সার্ভিস 📩
💡 এখন থেকে খুব সহজেই কিনতে পারবেন—
✅ নন-মাস্কিং SMS
✅ মাস্কিং SMS
💰 প্রতি SMS মাত্র ৪০ থেকে ৬০ পয়সা!
👉 উন্নত ডেলিভারি সিস্টেম
👉 মাল্টি-API ব্যাকআপ (একটা বন্ধ হলেও অন্যটা কাজ করবে)
👉 ব্যবসা ও প্রতিষ্ঠানের জন্য পারফেক্ট সল্যুশন
সেকশন ২২ – প্রতিনিধি বা রিসেলার :
বতমানে সারা পৃথিবীতে আমাদের কোন প্রতিনিধি/ রিসেলার নেই । আমাদের বর্তমান একটাই ঠিকানা থেকে সফটওয়্যার ও ওয়েব সাইট বিক্রি করি। আমাদের কাষ্টমার যদি ভাল সেবা পায় সেক্ষেত্রে কাষ্টমারেই আমাদের সুনাম করবে এবং আর একজন ব্যক্তিকে উৎসাহিত করবে কেনার জন্য। তাই কোথায় কোন জায়গা থেকে বেশি দামে বা কোন প্রকার প্রতারিত হলে সেক্ষেত্রে ওয়েব বাজার বিডি দ্বায়ী থাকবে না।
সেকশন ২৩ – কাস্টমার সাপোর্ট সময় ও প্রক্রিয়া
সেকশন ২৩ – কাস্টমার সাপোর্ট সময় ও প্রক্রিয়া
✅ আমাদের কাস্টমার সাপোর্ট অফিস টাইম প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত (শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে)।
✅ এই সময়ের মধ্যে কাস্টমারদের অনুরোধ থাকবে যেন প্রতিষ্ঠানের কোড বা কাস্টমার কোড ব্যবহার করে নিজেদের পরিচয় নিশ্চিত করেন।
✅ সমস্যার বিস্তারিত লিখিতভাবে উল্লেখ করতে হবে অথবা প্রয়োজনে স্ক্রিনশট প্রদান করতে হবে, যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায়।
📌 যদি কাস্টমার সার্ভিস টিম সেই সময় ফ্রি থাকে, তাহলে সাথে সাথেই সমস্যার সমাধান করা হবে। প্রয়োজনে Google Meet, AnyDesk অথবা কাস্টমারের দেওয়া cPanel এক্সেস ব্যবহার করে সমস্যা সমাধান করা হবে।
📌 তবে যদি সার্ভিস টিম ব্যস্ত থাকে, তাহলে সর্বোচ্চ ২৪ ঘন্টার মধ্যে অথবা প্রয়োজন অনুযায়ী সর্বাধিক ৭২ ঘন্টার মধ্যে সমস্যার সমাধান করা হবে এবং কাস্টমারের সাথে যোগাযোগ করা হবে।
👉 তাই কাস্টমারদের প্রতি বিনীত অনুরোধ থাকবে যেন তারা সাপোর্ট চাইতে গিয়ে ধৈর্য ধারণ করেন এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী সমস্যার রিপোর্ট প্রদান করেন।
সেকশন ২৪- নতুন স্মার্ট ম্যানেজমেন্ট আপডেট :
🎁 বিশেষ অফার – একসাথে আরও বেশি সুবিধা!
Smart Management Software কিনলেই পাচ্ছেন একদম ফ্রি:
✅ ডিজিটাল হাজিরা সফটওয়্যার – বায়োমেট্রিক ডিভাইসের মাধ্যমে হাজিরা ব্যবস্থাপনা আরও সহজ ও নির্ভরযোগ্য।
✅ এসএমএস সিস্টেম রেজিস্ট্রেশন – ছাত্র-অভিভাবকের সাথে নিয়মিত যোগাযোগের জন্য ইন্টিগ্রেটেড SMS সল্যুশন, অতিরিক্ত খরচ ছাড়াই।
✅ ডায়নামিক ওয়েবসাইট – আপনার প্রতিষ্ঠানের জন্য আধুনিক, রেসপনসিভ এবং সহজে আপডেটযোগ্য ওয়েবসাইট, সম্পূর্ণ ফ্রি।
✅ আপডেট - নতুন ফিচার ও বাগ ফিক্সসহ রেগুলার আপডেট। কিন্তু ভার্সন আপডেট বা পরিবর্তনের ক্ষেত্রে কাজ অনুপাতে টাকা নির্ধারন করা হবে ও ভার্সন পরিবর্তন করতে হবে।
✅ আজীবন সাপোর্ট ফ্রি – আপনার প্রতিষ্ঠান যেন সবসময় নিরবচ্ছিন্নভাবে সফটওয়্যার ব্যবহার করতে পারে।
👉 অর্থাৎ, শুধুমাত্র মূল সফটওয়্যার নিলেই আপনার পুরো প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট + হাজিরা + এসএমএস + ওয়েবসাইট + আপডেট + সাপোর্ট—সব একসাথে হাতে পাবেন। বি:দ্র: শুধুমাত্র ২৭,০০০/- টাকার প্যাকেজ কিনলে পাবেন ইনশ্যাল্লাহ
সেকশন ২৫ ডোমিন হোষ্টিং সংক্রান্ত নোটিশ গ্রাহকের জন্য :
হোস্টিং ও ডোমেইন সেবা শর্তাবলী
১. হোস্টিং ও ডোমেইন ক্রয়: ওয়েব বাজার বিডি সরাসরি হোস্টিং ও ডোমেইন বিক্রি করে না। আমরা গ্রাহকের জন্য প্রয়োজনীয় হোস্টিং ও ডোমেইন ক্রয় করে প্রদান করি। এই সেবার ক্ষেত্রে সমস্ত ফি ও ব্যয় গ্রাহকের দিকে প্রযোজ্য।
২. ইমেইল ঠিকানা প্রদান: গ্রাহককে অবশ্যই সক্রিয় একটি ইমেইল ঠিকানা প্রদান করতে হবে। হোস্টিং ও ডোমেইন সম্পর্কিত সমস্ত তথ্য ও মেয়াদ-সংক্রান্ত নোটিশ এই ইমেইলে প্রেরণ করা হবে।
৩. মেয়াদ শেষ ও রিনিউ: হোস্টিং ও ডোমেইনের মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ৭ দিন আগে রিনিউ না করলে, সেবার ডাটা (ওয়েবসাইট, ম্যানেজমেন্ট সফটওয়্যার, অ্যাপ ইত্যাদি) স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। এই পরিস্থিতিতে ওয়েব বাজার বিডি কোনোভাবেই দায়ী থাকবে না।
৪. ডাটা পুনরুদ্ধার: যদি ডাটা মুছে যায়, তবে গ্রাহককে পুনরায় নতুনভাবে হোস্টিং ও ডোমেইন ক্রয় করতে হবে। পূর্বের কোনো তথ্য পুনরুদ্ধার করা সম্ভব হবে না।
৫. গ্রাহকের দায়িত্ব: রিনিউ সময়মতো করা ও প্রয়োজনীয় ডাটা ব্যাকআপ রাখা সম্পূর্ণভাবে গ্রাহকের দায়িত্ব। ওয়েব বাজার বিডি শুধুমাত্র মেয়াদ চলাকালীন হোস্টিং সেবা প্রদান করে।
📌 নোট: এই শর্তাবলী গ্রাহকের নিরাপত্তা ও পরিষেবার ধারাবাহিকতার জন্য প্রণীত।
— ওয়েব বাজার বিডি
সেকশন ২৬: পেমেন্ট গেটওয়ে
বর্তমানে SSLCOMMERZ এবং bKash পেমেন্ট গেটওয়ে স্মার্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারে ইন্টিগ্রেশন করার সুবিধা চালু রয়েছে।
যে সকল প্রতিষ্ঠান নিজস্বভাবে এই পেমেন্ট গেটওয়েগুলো ব্যবহার করতে আগ্রহী, তাদের জন্য সেটআপ প্রক্রিয়াটি Web Bazar BD এর মাধ্যমে সম্পন্ন করতে হবে।
🔹 সেটআপ ফি: ৩,০০০ টাকা
🔹 সময় লাগবে: আনুমানিক ১০–১৫ কার্যদিবস
উল্লেখ্য, পেমেন্ট গেটওয়ে সক্রিয় করার জন্য প্রয়োজনীয় সকল টেকনিক্যাল সেটআপ, ভেরিফিকেশন এবং কনফিগারেশন এই সময়ের মধ্যেই সম্পন্ন করা হবে।
এই সিস্টেমটি শুধু স্মার্ট ম্যানেজমেন্ট ভার্সন ১ এর জন্য প্রযেজ্য।
সেকশন ২৭: পেমেট গেটওয়ে
### পেমেন্ট গেটওয়ে সেটআপ সুবিধা
**১৫-০৮-২০২৬ থেকে Smart Premium Management Software Version 2.0** ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর জন্য পেমেন্ট গেটওয়ে সেটআপ সুবিধা সম্পূর্ণ **ফ্রিতে** প্রদান করা হবে।
🔹 **bKash PGW** — সম্পূর্ণ ফ্রি সেটআপ
🔹 **SSLCOMMERZ** — সম্পূর্ণ ফ্রি সেটআপ
🔹 **সেটআপ ফি: ০ টাকা**
🔹 **সেটআপ সময়: মাত্র ১ মিনিট**
🔹 **নিজস্ব প্রতিষ্ঠান থেকেই সহজে নিজে নিজেই সেটআপ করার সুবিধা**
Smart Premium Management Software Version 2.0-এ পেমেন্ট গেটওয়ে সেটআপ প্রক্রিয়াটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে প্রয়োজনীয় তথ্য প্রদান করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ **মাত্র ১ মিনিটের মধ্যেই নিজেরাই bKash PGW এবং SSLCOMMERZ পেমেন্ট গেটওয়ে সেটআপ ও কনফিগার করতে পারেন।**
**অর্থাৎ, পেমেন্ট গেটওয়ে সেটআপের জন্য Web Bazar BD-কে আলাদাভাবে কোনো সেটআপ ফি প্রদান করতে হবে না।**
> **বিশেষ সুবিধা:** এই ফ্রি সেটআপ সুবিধা **১৫-০৮-২০২৬ থেকে Smart Premium Management Software Version 2.0** গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য।
সেকশন ২৮: লাইভ হাজিরা ব্যবস্থাপনার
## 🚀 নতুন সিস্টেম ইন্টিগ্রেশন
**Smart Premium Management Software Version 2.0**-এ নতুনভাবে **লাইভ হাজিরা (Live Attendance) সিস্টেম** ইন্টিগ্রেশন করা হয়েছে। এর মাধ্যমে ZKTeco ডিভাইস থেকে হাজিরার তথ্য সরাসরি সফটওয়্যারে **রিয়েল-টাইমে** পাওয়া যাবে এবং অ্যাপের মাধ্যমেও সহজে হাজিরার তথ্য দেখা যাবে।
### 🔹 লাইভ হাজিরা সিস্টেমের সুবিধাসমূহ
* **Fingerprint, Face ও Card**—সকল ধরনের Attendance ডাটা সাপোর্ট
* ডিভাইস থেকে হাজিরার তথ্য **অটোমেটিক সফটওয়্যারে যুক্ত হবে**
* **রিয়েল-টাইম Attendance Data** দেখার সুবিধা
* মোবাইল অ্যাপের মাধ্যমে যেকোনো সময় হাজিরার তথ্য দেখার সুবিধা
* শিক্ষার্থী ও শিক্ষকসহ প্রয়োজন অনুযায়ী হাজিরা ব্যবস্থাপনা
* **Unlimited Student** যুক্ত করার সুবিধা
* ডিভাইসের হাজিরা ডাটা সফটওয়্যারে অটোমেটিক সিঙ্ক হবে
### ☁️ Cloud Server – ZK API Software 2026
লাইভ হাজিরা ব্যবস্থাপনার জন্য **Cloud Server – ZK API Software 2026** ইন্টিগ্রেশন করা হয়েছে। এর মাধ্যমে Attendance Device এবং Management Software-এর মধ্যে ডাটা আদান-প্রদান আরও সহজ ও স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে।
### 💰 খরচ ও প্যাকেজ
**সাবস্ক্রিপশন চার্জ:**
🔹 মাসিক মাত্র **৫০০ টাকা**
🔹 **Unlimited Student** যুক্ত করা যাবে
**Attendance Device চার্জ:**
🔹 ১টি ডিভাইস — **৫০০ টাকা/মাস**
🔹 ২টি ডিভাইস — **৭০০ টাকা/মাস**
**সফটওয়্যার এককালীন সেটআপ ফি:**
🔹 **৩,০০০ টাকা (এককালীন)**
### 🌐 হোস্টিং ও সার্ভার ব্যবস্থাপনা
সফটওয়্যারটি আপনার **নিজস্ব ডোমেইন ও হোস্টিংয়ে** ইনস্টল ও পরিচালিত হবে। তবে লাইভ Attendance-এর জন্য প্রয়োজনীয় **Cloud Server ও ZK API সার্ভার ব্যবস্থাপনা Web Bazar BD-এর মাধ্যমে পরিচালিত হবে।**
অর্থাৎ, আপনার প্রতিষ্ঠানের সফটওয়্যার থাকবে **আপনার নিজস্ব ডোমেইনে**, আর Live Attendance-এর প্রয়োজনীয় সার্ভার সেবা ও API ব্যবস্থাপনা থাকবে **Web Bazar BD-এর পরিচালনায়**।
### ✅ Smart Premium Version 2.0-এর নতুন Live Attendance
**ডিভাইসে হাজিরা → অটোমেটিক Cloud Sync → সফটওয়্যারে রিয়েল-টাইম ডাটা → মোবাইল অ্যাপে সহজে দেখা**
একটি আধুনিক, দ্রুত ও স্বয়ংক্রিয় **Live Attendance Management System**—যা Fingerprint, Face ও Card Attendance-এর সঙ্গে কাজ করবে।